ডিসির বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় ইন্টার মায়ামি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা মায়ামি গোল পায় ১৭ মিনিটে। ডি-বক্সের প্রান্ত থেকে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
আরও পড়ুন:
এর মিনিট দশেক পরেই ফের লিড নেয় তারা। এবারে স্কোরশিটে নাম তোলেন মেসি। এগিয়ে থাকা গোলরক্ষককে চিপ-শটে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা। এতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর ৭৫ মিনিটে অবশ্য এক গোল শোধ করে ডিসি ইউনাইটেড। তবে বারিবোর গোলে ম্যাচে খানিকটা উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।





