অ্যাতলেটিকো ছাড়ছেন গ্রিজমান

অ্যান্তোনিও গ্রিজমান
ফুটবল
এখন মাঠে
0

অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারে (এমএলএস) ক্লাব অরলান্ডো সিটিতে যোগ দিচ্ছেন ফ্রেঞ্চ তারকা অ্যান্তোনিও গ্রিজমান। দুই বছরের চুক্তিতে দলটিতে যাচ্ছেন তিনি।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের পুরোটা সময় স্পেনের লা লিগায় পার করার পর প্রথমবার বাইরের কোনো লিগে খেলতে যাচ্ছেন গ্রিজমান। রিয়াল সোসিয়েদাদ, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনায় খেলেছেন এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

আরও পড়ুন:

প্রায় ৮০০ ম্যাচের লা লিগা ক্যারিয়ারে করেছেন ২৯৮ গোল। জুলাইতে অরলান্ডো সিটিতে ফ্রি ট্রান্সফারে দলবদল সম্পন্ন করবেন গ্রিজমান। ক্লাব ক্যারিয়ারে বড় শিরোপা না জিতলেও দেশের হয়ে সফল তিনি।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন গ্রিজমান। খেলেছেন ২০১৬ ইউরো এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালেও। দেশের হয়ে করেছেন ৪৪ গোল।

জেআর