চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ
ফুটবল
এখন মাঠে
0

চলতি মৌসুমের পরেই লিভারপুল ছাড়ছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। প্রায় ৯ বছর পর মার্সেসাইডের ক্লাবটিকে বিদায় বলবেন তিনি।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে আসেন মোহাম্মদ সালাহ। ইউর্গেন ক্লপের অধীনে জিতেছেন ক্লাব ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপাই। লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও এখন এই মিশরীয় তারকা।

আরও পড়ুন:

তিন মৌসুমে হয়েছেন পিএফএ বর্ষসেরা ফুটবলার। তবে চলতি মৌসুমে কোচ আর্নে স্লটের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়েন সালাহ। এরপরেই শুরু হয় ক্লাব ছাড়ার গুঞ্জন। মাঝে সেই বিতর্ক কিছুটা কমে এলেও শেষ পর্যন্ত লিভারপুলকে বিদায়ই জানাচ্ছেন মোহাম্মদ সালাহ। অবশ্য তার নতুন গন্তব্য কোন ক্লাবে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এফএস