এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলেতে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (শুক্রবার, ২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি দেশটিতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এ ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার দল।

আরও পড়ুন:

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। তাই নিশ্চিতভাবেই এ ম্যাচে জয় দিয়ে শেষটা রাঙানোর কথা ভাবছে লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ১-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ‘সি’ গ্রুপ থেকে ৫ ম্যাচ খেলে একটিতে জয়, দুটি করে পরাজয় এবং ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ। যদিও এই গ্রুপ থেকে ২০২৭ সালের এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর।

এনএইচ