মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। ভারতের ডিফেন্ডারদের নৈপুণ্যে প্রথমদিকেই গোলবঞ্চিত হন বাংলাদেশের ফরোয়ার্ডরা।
আরও পড়ুন:
মাঠে ভালো খেললেও ম্যাচের ১৬ মিনিটে কর্নার কিক থেকে দুর্দান্ত হেডারে গোল করে ভারতকে এগিয়ে দেন ভিশাল যাদব। এরপর ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ শেষ সুযোগটি পায় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।
বাংলাদেশ কর্নার পেলে তা নিতে যান রোনান সুলিভান। দুর্দান্ত ক্রসে চমৎকার এক গোল করে দলকে সমতা এনে দেন মোহাম্মদ আবদুল রিয়াদ। বিরতির পর ফিরে উভয় দলই এগিয়ে যেতে আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। তবে কোনো দলই আর গোলে দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।





