সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার বাংলাদেশের মাহিন

মাহিনের সেরা গোলকিপারের পুরস্কার গ্রহণ করার মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিন।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো বাংলাদেশ।

এ ম্যাচে ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে ভারতীয় এক খেলোয়াড়ের নেয়া শট ঠেকিয়ে দেন মাহিন, যেটি ছিল ভারতের পাঁচটি শটের মধ্যে প্রথম। এই একটি সেভ ভারতকে বেশ চাপে ফেলে দেয়, যা ভারতের খেলোয়াড়দের চোখে-মুখে স্পষ্ট দৃশ্যমান ছিল। শেষ পর্যন্ত রোনান সুলিভানের নেয়া শেষ শটে জয়োল্লাসে মেতে ওঠেন লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

গোলরক্ষক মাহিন পুরো আসরে একটি মাত্র গোল হজম করেন, এতেই তার ঝুলিতে ওঠে এ টুর্নামেন্ট সেরার পুরষ্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। এর আগে ২০২৪ সালে নেপালকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।

এসএইচ