টাইব্রেকার
টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

হংকং-কে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমস হকিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়ে এশিয়ান হকির বড় মঞ্চে পা রাখছে আমিরুলের দল।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার বাংলাদেশের মাহিন

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা গোলকিপার বাংলাদেশের মাহিন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের ইসমাইল হোসেন মাহিন। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিন।

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করলো বাংলাদেশ। যেকোনো টুর্নামেন্ট বিবেচনায় ফাইনালে ভারতকে এবারই প্রথমবারের মতো হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।

ফের স্বপ্ন ভঙ্গ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির

ফের স্বপ্ন ভঙ্গ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির

আরও একবার তীরে এসে তরী ডুবলো ইতালির। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে টাইব্রেকারে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে হেরে মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিকে রাতে ভিন্ন ম্যাচে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন।

টাইব্রেকারে জিতে ক্যারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনাল

টাইব্রেকারে জিতে ক্যারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনাল

নাটকীয় জয়ে ক্যারাবাও কাপের সেমিফাইনালে উঠলো আর্সেনাল। পেনাল্টি শ্যুটআউটে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ক্যারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। ১-১ সমতায় নিয়মিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: উত্তেজনার টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে পর্তুগাল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: উত্তেজনার টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে পর্তুগাল

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে টিকিট কেটেছে পর্তুগাল। দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে অমিমাংসিত ম্যাচের ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হারিয়ে ব্রাজিলকে কাদিয়ে স্বপ্ন পূরণের পথে ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরিরা।

সৌদি লিগে শিরোপার জন্য অপেক্ষা বাড়লো ক্রিশ্চিয়ানোর

সৌদি লিগে শিরোপার জন্য অপেক্ষা বাড়লো ক্রিশ্চিয়ানোর

সৌদি লিগে শিরোপার জন্য অপেক্ষা বাড়লো ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি সুপার কাপে আল-আহলির কাছে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরেছে তার দল আল-নাসর। ম্যাচে এদিন ৪১তম মিনিটে পেনাল্টিতে গোলও পেয়েছিলেন রোনালদো।

পিএসজির প্রত্যাবর্তনের গল্পে টাইব্রেকারে হৃদয় ভাঙলো টটেনহামের

পিএসজির প্রত্যাবর্তনের গল্পে টাইব্রেকারে হৃদয় ভাঙলো টটেনহামের

উয়েফার অন্যতম দুই শীর্ষ প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের লড়াইয়ে প্রথমদিকে ইউরোপসেরা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সুপার কাপের ফাইনালে ভড়কে দিয়েছিল ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহ্যাম। কিন্তু দুই দফা পিছিয়ে থেকেও পিএসজি লিখেছে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। শেষ পর্যন্ত টাইব্রেকারে হৃদয় ভেঙেছে টটেনহ্যামের।

কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে টাইব্রেকারে লিভারপুলকে হারালো ক্রিস্টাল প্যালেস

কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে টাইব্রেকারে লিভারপুলকে হারালো ক্রিস্টাল প্যালেস

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গতকাল রোববার (১০ আগস্ট) কমিউনিটি শিল্ড ট্রফির লড়াইয়ে লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস।

ফ্রেঞ্চ ওপেনে দীর্ঘতম ফাইনাল জয়ে টানা দ্বিতীয় শিরোপা আলকারাজের

ফ্রেঞ্চ ওপেনে দীর্ঘতম ফাইনাল জয়ে টানা দ্বিতীয় শিরোপা আলকারাজের

ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের ফাইনালে এক নম্বর বাছাইয়ে ইয়ানিক সিনারকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ। এই ম্যাচ চলে ৫ ঘণ্টা ২৯ মিনিট যা ইতিহাসের দীর্ঘতম ফরাসি ওপেনের ফাইনাল হিসেবে জায়গা করে নিয়েছে।

নেশন্স লিগে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পর্তুগাল

নেশন্স লিগে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পর্তুগাল

ইউরোপিয়ান ফুটবলের আরো একটি উত্তেজনায় ঠাসা ফাইনাল, যে ম্যাচ শেষ হলো এক অবিশ্বাস্য নাটকীয়তায়। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হবার পর টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় পর্তুগাল। ফাইনালেও গোল করে জয়ের অন্যতম নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এটি উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় শিরোপা জয়।