স্প্যানিশ লা লিগা: ভিন্ন ম্যাচে জয় পেলো বার্সেলোনা, হারলো রিয়াল মাদ্রিদ

লা লিগার লোগো
ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বিপরীতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

আর এই দুই ম্যাচের ফলাফলের পর স্প্যানিশ লিগের শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেল বার্সা। রিয়াল মাদ্রিদের চেয়ে এই মুহূর্তে ৭ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা। ঘরের মাঠে ম্যাচের ৪১ মিনিটে রিয়ালের বিপক্ষে লিড নিয়েছিল মায়োর্কা।

আরও পড়ুন:

মানু মোরালেস গোল করেন স্বাগতিকদের হয়ে। গোল শোধ করতে রিয়াল সময় নিয়েছিল ৮৮ মিনিট পর্যন্ত। এডার মিলিতাও স্বস্তি ফেরান মাদ্রিদের হয়ে। তবে ইনজুরি টাইমে মুরিকি গোল করলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এদিকে রাতের আরেক ম্যাচে গুইলিয়ানো সিমিওনের গোলে ৩৯ মিনিটে লিড নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু মিনিট তিনেক পরেই বার্সাকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। উত্তাপ ছড়ানো ম্যাচে বার্সার হয়ে ৮৭ মিনিটে জয়সূচক গোল করেন লেভানডফস্কি।

এফএস