ক্যাম্প ন্যু-তে স্বদেশি ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। দিনদুয়েক আগেই লা লিগায় মাদ্রিদের ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। স্বাভাবিকভাবেই তাই ফুরফুরে মেজাজে খেলতে নামবে বার্সেলোনা।
আরও পড়ুন:
দুই দলের সবশেষ ১০ দেখায় ৮ বারই জয় নিয়ে ফিরেছে ব্লু-গ্রানারা। যদিও সম্প্রতি অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরেই কোপা দেল রে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার তিক্ত অভিজ্ঞতাও আছে কাতালান ক্লাবটির।
রাতের আরেক ম্যাচে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরে পেনাল্টিতে লিভারপুলকে হারিয়েছিল পিএসজি। অলরেডদের জন্য তাই এবারে প্রতিশোধ নেয়ার পালা। যদিও ইংলিশ ক্লাবটির সামনে দুর্দান্ত ফর্মে থেকেই খেলতে নামবে লা প্যারিসিয়ানরা।





