সিলেটে এক দিনে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

হাম আক্রান্ত শিশু
স্বাস্থ্য
0

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খাদিজা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জ জেলার ২৬ জন, মৌলভীবাজার জেলার ১০ জন এবং হবিগঞ্জ জেলার ৬ জন রয়েছেন।

আরও পড়ুন:

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৮ জন ভর্তি আছেন। আর বিভাগের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৩ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ৫৫ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইএ