চট্টগ্রামের শিশু ধর্ষণের ঘটনায় আগামীকাল চার্জ গঠন

আদালত ভবন, চট্টগ্রাম
এখন জনপদে
আইন ও আদালত
0

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত। আজ (সোমবার, ৮ জুন) সকালে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালত অভিযোগ আমলে নেন। আগামীকাল এ অভিযোগের চার্জ গঠন করা হবে।

সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় আসামি মনিরকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আসামির পক্ষে আদালত রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেন। অভিযোগ আমলে নেয়ার পর আগামীকাল চার্জ গঠনের দিন ধার্য করে আদালত।

আরও পড়ুন:

দ্রুততম সময়ে বিচার শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এর আগে গেল বৃহস্পতিবার ঘটনার ১৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। গেল ২১ মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশুকে গুদাম ঘরে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি মনিরকে অভিযুক্ত করা হয়। ঘটনাস্থল থেকে আসামিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে স্থানীয়দের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ইএ