মাঠে ফিরেই আবারো ইনজুরিতে পড়লেন লাউতারো

লাউতারো মার্তিনেজ
ফুটবল
এখন মাঠে
0

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেই না লাউতারো মার্টিনেজের। ইনজুরির কারণে ফিফা উইন্ডোতে জাতীয় দলের হয়ে খেলতে না পারা এ আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবের জার্সিতে ফেরার পর পুনরায় চোটে পড়েছেন।

মাংসপেশির চোটের কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মার্টিনেজ। যে কারণে ফিফার মার্চ উইন্ডোতে আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন:

আগামীকাল (রোববার, ১২ এপ্রিল) ইন্টার মিলানের জার্সিতে ফের খেলতে নামেন এ ফরোয়ার্ড। রোমার বিপক্ষে সেই ম্যাচে ৫-২ ব্যবধানে জয় পায় ইন্টার। যেখানে জোড়া গোলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করেছিলেন তিনি। তবে পরদিনই আবার একই চোটে পড়েছেন এ ফরোয়ার্ড, যা শনিবার নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ইতালিয়ান গণমাধ্যমের দাবি, আপাতত পর্যবেক্ষণে থাকা এ ফরোয়ার্ড আগামী ২ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন মাঠের বাইরে। বিশ্বকাপের আগে মার্টিনেজের এমন ইনজুরি ক্লাব তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসএইচ