রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরকারীদের ছাড় নেই: ভূমিমন্ত্রী

রাজশাহী
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়েছেন ভূমিমন্ত্রী
এখন জনপদে
0

রাজশাহী রেলওয়ে স্টেশন যারা ভাঙচুর করেছে তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘কোনো অন্যায়কারীকে ছাড় দেয়া হবে না।’

আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এমন আশ্বাস দেন।

এসময় তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং অবকাঠামোগত পর্যবেক্ষণ করেন। মন্ত্রী রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকেট কাউন্টার, ভাঙাচোরা জিনিসপত্র, ওয়েটিং রুম এবং প্যাসেঞ্জার লাউঞ্জ ঘুরে দেখেন।

আরও পড়ুন:

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘রাজশাহী রেলস্টেশন অনাকাঙ্ক্ষিতভাবে যারা ধ্বংস করেছে, তারা রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় হাত দিয়েছে। যারা এটা করেছে তাদের বিচার বাংলাদেশের জনগণ ও রাজশাহীর মানুষ করবে। রাজশাহীর সম্মান ও মর্যাদার ওপর যারা আঘাত করেছে, তারা রাজশাহী মহানগরীর শত্রু। তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী এ সমস্ত সন্ত্রাসীদের ও ছাত্রদের আঘাত ককরা কর্মচারীদের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি এড. মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম, নগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, ওয়ালিউল হক রানাসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার ঘটনা ঘটে। এরপর মন্ত্রী আজ স্টেশন পরিদর্শন করলেন।

এসএইচ