শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ১৫ মিনিটের মধ্যে মায়ামির ফাঁকা রক্ষণভাগের সুযোগ কাজে লাগিযে গোল করে এগিয়ে যায় রেড বুলস। বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হলেও ৪৫ মিনিটে ডি পলের ক্রসে দলকে এগিয়ে দেন মাতেও সিলভেত্তি।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামি লিড নেয়। গোল করেন বার্তেরামে। তবে ৭৬ মিনিটে দলকে সমতায় ফেরান আদ্রি মেহমেতি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মেসির অফসাইডের কারণে গোল বাতিল, আবার কখনও প্রতিপক্ষের গোলরক্ষক হোরভাথের সজাগ দৃষ্টিতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ নষ্ট হয় স্বাগতিকদের।
হার দিয়ে নতুন মৌসুম শুরু করা মেসির দল সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে।





