নিজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মুদ্রিকের মামলা

মিখাইলো মুদ্রিক
ফুটবল
এখন মাঠে
0

ফুটবল অ্যাসোসিয়েশনের দেয়া চার বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করেছেন মিখাইলো মুদ্রিক। ২০২৪ সালের শেষ দিকে ডোপ টেস্টে পজেটিভ হওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে চেলসিতে যোগ দেন উইক্রেনের উইঙ্গার মিখাইলো মুদ্রিক। ২০২৪ সালের অক্টোবরে ডোপ টেস্টে পজিটিভ হন তিনি। তবে ফুটবল অ্যাসোসিয়েশনের গোপনীয় নীতির কারণে শাস্তির তথ্য তখন প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

২০২৪ সালের নভেম্বরে চেলসির হয়ে তার শেষ ম্যাচ খেলার পর একই বছরের ডিসেম্বরে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে ২০২৫ সালের জুনে মুদ্রিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ আনা হয়।

এর ফলে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয় ইউক্রেনের এ ফরোয়ার্ডকে। এরপর শাস্তির বিরুদ্ধে তিনি কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেন। এখন সিএএসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মুদ্রিকের ক্যারিয়ারের গতিপথ।

এসএইচ