ফুটবলকে বিদায় বললেন মামুনুল, বাফুফের সম্মাননা

মাঠ থেকে বের হওয়ার সময় ‘গার্ড অব অনার’ পেয়েছেন মামুনুল
ফুটবল
এখন মাঠে
0

২১ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মামুনুল ইসলাম। রহমতগঞ্জের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে মাঠে নেমে ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে মামুনুলের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।

আজ (শুক্রবার, ১ মে) বসুন্ধরা কিংস অ্যারেনায় মামুনুলের বিদায়ী ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে তার দল ফর্টিস এফসি।

যদিও ম্যাচের চতুর্থ মিনিটেই জায়েদ আহমেদের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। তবে দ্রুতই মামুনুলদের সমতায় ফেরান ওনিয়েকাচি ওকাফোর।

আরও পড়ুন:

ম্যাচের ২০ মিনিটে রহমতগঞ্জকে ফের এগিয়ে নেন কোয়াডো অ্যান্ড্রু। কিন্তু মিনিট দুয়েক পরেই ওমার বাবুর গোলে ঘুরে দাঁড়ায় ফর্টিস। শেষ অবধি পাঁচ গোলের নাটকীয় ম্যাচে রহমতগঞ্জকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা।

তবে ম্যাচের ২৫ মিনিটেই মাঠ ছেড়ে উঠে যান মামুনুল ইসলাম। এসময় সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে পেয়েছেন ‘গার্ড অব অনার’। মাঠের বাইরেও ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে।

এসএইচ