এখন টেলিভিশনের কাছে ৫-০ গোলে হারলো এটিএন নিউজ

এখন টেলিভিশনের জয়
ফুটবল
এখন মাঠে
0

বিএসজেএ মিডিয়া কাপ-২০২৬ সিজনে নিজেদের প্রথম ম্যাচে এটিএন নিউজকে ৫-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে এখন টেলিভিশন। আজ (রোববার, ৩ মে) সকালে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিশিয়াল টার্ফ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন এখন টিভির ফুটবলাররা। বেশকিছু সুযোগ হাতছাড়া হলেও রেজাউল করিমের অ্যাসিস্টে প্রথম গোলের দেখা পান রাকিব আহমেদ।

আরও পড়ুন

এরপর বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে নিজের জোড়া গোল পূরণ করেন রাকিব। প্রথমার্ধের আগেই মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শটে লিওন গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এখন টিভি।

বিরতি থেকে ফিরেও একই ধারায় খেলতে থাকে এখন টিভি। রাকিবের পাস থেকে গোল করেন রেজাউল। এরপর রেজার অ্যাসিস্টে শেষ গোলটি কারণে আবুল কালাম। ৫-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে এখন টিভি।

জেআর