মেসির জাদুতে মায়ামির জয়

লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
0

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জাদু যেন থামছেই না। এবার তার গোল ও অ্যাসিস্টে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। গতকাল (রোববার, ১৭ মে) পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি।

ঘরের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামে মায়ামি। তবে শুরুর দিকে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে সুবিধা করে উঠতে পারছিল না হেরনসরা। দলের বিপদের মুখে এগিয়ে আসেন মেসি। ৩১ মিনিটে তার গোলে লিড নেয় মায়ামি। গোলের পাশাপাশি মেসি যে অ্যাসিস্টেও অন্যরকম জাদু দেখাতে পারেন সেটির প্রমাণ তিনি রাখেন ৪২ মিনিটে।

পোর্টল্যান্ডের ডিফেন্ডারদের মাঝে সুকৌশলে গেরমান বার্তারমেকে বল বানিয়ে দেন তিনি। যা থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই ফরোয়ার্ড। মায়ামির হয়ে শেষ চার ম্যাচে পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন মেসি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

লিগে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিল এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৩০ পয়েন্ট।

জেআর