পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে বাংলাদেশ অলিম্পিক দলের স্বস্তি

চার জাতির ফুটবল টুর্নামেন্ট

ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

মালদ্বীপের চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অলিম্পিক দল। মালের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল পাকিস্তান। তবে বাংলাদেশের রক্ষণভাগ এবং বিশেষ করে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ছিলেন দুর্দান্ত। একাধিক নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

আরও পড়ুন:

৬২ মিনিটে মঞ্জুরুর রহমান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপরও হার মানেনি মারুফুল হকের শিষ্যরা। উল্টো আব্দুল্লাহ ওমরসহ বাংলাদেশের ফরোয়ার্ডরা কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন।

মাত্র পাঁচ দিনের অনুশীলনে গড়া অনভিজ্ঞ দলটি পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করল।

এসএইচ