আফগানিস্তানের বিপক্ষেও গোলশূন্য ড্র, ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বল দখলের লড়াইয়ে বাংলাদেশ
ফুটবল
এখন মাঠে
0

মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট প্রতিযোগিতায় পাকিস্তানের পর এবার আফগানিস্তানকে রুখে দিলো বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচ আফগানদের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে মারুফুল হকের শিষ্যরা।

প্রথমার্ধে আফগানিস্তান বাংলাদেশের জালে একবার বল পাঠায়। তবে সেটা অফ সাইডের কারণে বাতিল হয়। পরে আফগানিস্তান একাধিক গোলের সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করতে পারেনি দলের ফরোয়ার্ডরা। 

এদিকে দুই অর্ধেই গোলের চেষ্টা করে ব্যর্থ হয় বাংলাদেশ। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই ম্যাচ খেলেও কোনো ম্যাচই গোল করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব২৩ দল। দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান মিরাজুল,ফয়সালদের। সেক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জিতলে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের।

এএম