ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর!

ম্যাচের আগে প্রস্তুতিতে আর্জেন্টিনা দল
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপ মিশন শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে একের পর এক সুসংবাদ। ইনজুরি কাটিয়ে মাঠে নামার জন্য পুরোপুরি ফিট গেল বিশ্বকাপ জয়ের নায়ক এমি মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই মাঠে দেখা যাবে তাদেরকে।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে লিওনেল স্কালোনির দলকে ঘিরে ছিল ইনজুরি শঙ্কা। সুখবর হলো, সেই শঙ্কার বড় অংশই কেটে গেছে।

দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি এখন পুরোপুরি খেলার জন্য প্রস্তুত। মে মাসে পাওয়া মাংসপেশির চোট থেকে সেরে উঠে প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে গোলও করেছেন তিনি।

শুধু মেসিই নন, গেল বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও ফিরেছেন স্বস্তির খবর নিয়ে। আঙুলে চিড় ধরায় প্রীতি ম্যাচের একটিতেও খেলেননি তিনি। এমিকে ঘিরে শঙ্কা বাড়ে সমর্থকদেরও। তবে বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে শঙ্কার মেঘ কেটে গেছে, মূল একাদশেই দেখা যাবে এ তারকাকে।

সুসংবাদ আছে আরও। গোড়ালির চোট কাটিয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। যদিও আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

সবমিলিয়ে মেসি, মার্তিনেজ ও আলভারেজের প্রত্যাবর্তনে আত্মবিশ্বাস ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য একটাই, আলজেরিয়াকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।

জেআর