নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে মিশর

মোহাম্মদ সালা
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ১ম জয় তুলে নিয়েছে মিশর। এ জয়ে দুই রাউন্ড শেষে জি গ্রুপের শীর্ষে মোহাম্মদ সালার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মিশর। স্রোতের বিপরীতে ম্যাচের ১৫ মিনিটে ফিন সুরমানের গোলে পিছিয়ে পড়ে মিশর। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউজিল্যান্ড।

বিরতির পর ৫৮ মিনিটে মোস্তফা জিকোর গোলে সমতায় ফেরে আফ্রিকান দলটি। ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে উচ্ছাসে ভাসে মিশরিয়ানরা। ৮৭ মিনিটে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকেন ত্রেজেগুয়ে।

এ জয়ের ফলে গ্রুপ ‘জি’তে শীর্ষস্থানে মিশর। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের জন্য। এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে দুই দল।

জেআর