বরিশাল সফরে প্রধানমন্ত্রীর যত কর্মসূচি

বরিশাল
প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

আগামীকাল (সোমবার, ১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। আজ (রোববার, ১২ জুলাই) প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তার কর্মসূচির বিষয়ে জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে-গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতে যোগদান।

বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদান। বরিশাল শিল্পকলা একাডেমি-তে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান।

নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।

এএইচ