স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন দলটির কোচ মার্সেলো বিয়েলসা। খেলোয়াড়দের সঙ্গে তার মনস্তাত্ত্বিক দূরত্বের খবরও চাউর হয়েছিল গণমাধ্যামে। সেই শূন্যতা পূরণে ৪৭ বছর বয়সী ফরল্যানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত করেছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন। প্রস্তাব অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৬টি প্রীতি ম্যাচে জাতীয় দলের ডাগআউট সামলাবেন তিনি।
আরও পড়ুন
এর পাশাপাশি দায়িত্ব নেবেন অনূর্ধ্ব ২০ দলেরও। কোচিংয়ে অভিজ্ঞতা কম থাকলেও, দেশের হয়ে ১১২ ম্যাচে ৩৬ গোল করেছেন সাবেক এ তারকা স্ট্রাইকার। উরুগুয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে, নতুন বছরের শুরুতে স্থায়ী কোচ নিয়োগ দেয়ার আগ পর্যন্ত ফরলাই থাকছেন কোচিংয়ের দায়িত্বে।





