আজ (শনিবার, ২৪ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে পণ্য বোঝাই একটি ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
এর আগে, গত শুক্রবার সপ্তাহিক ছুটি (১৫ আক্টোবর) থেকে (২৩ অক্টোবর) টানা আট দিন উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। তবে এসময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়ে জানতে চাইলে আমদানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, হিন্দু ধর্মের সারদীয় দুর্গাপূজার কারনে টানা আটদিন বন্ধের পর আজ শনিবার দুপুর থেকে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাজ জাকির হোসেন বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।’





