না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন কিগান

কেভিন কিগান
ফুটবল
এখন মাঠে
0

বিশ্ব ফুটবল হারালো তার অন্যতম কিংবদন্তিকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি'অর জয়ী কেভিন কিগান আর নেই। ৭৫ বছর বয়সে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। জুনে চিকিৎসকেরা জানান, তিনি ক্যান্সারের চতুর্থ ধাপে ছিলেন। তার পরিবার ও সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড মৃত্যুর খবর নিশ্চিত করে। নিজের সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন কিগান। ছোটখাটো গড়ন, দুর্দান্ত গতি আর লড়াকু মানসিকতার জন্য ভক্তদের কাছে তিনি পরিচিত ছিলেন মাইটি মাউস নামে।

লিভারপুলের হয়ে তিনি জিতেছেন তিনটি ফার্স্ট ডিভিশন, একটি এফএ কাপ, দুটি উয়েফা কাপ এবং ক্লাবটির প্রথম ইউরোপিয়ান কাপ। এছাড়া ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার ব্যালন ডি'অর জিতে ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন কেভিন কিগান।

ইএ