বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ—কে গেলেন কোথায়?

ফুটবল ক্লাবগুলোর জার্সিতে খেলোয়াড়রা
ফুটবল , World Cup
এখন মাঠে
0

বিশ্বকাপ শেষে ফুটবল বিশ্বে এখন শুরু হয়েছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। তবে অনেক ক্লাবই বিশ্বকাপের মহাযজ্ঞ চলাকালীন সময়েই পর্দার আড়ালে সেরে রেখেছিল তাদের দলবদলের বড় বড় সমীকরণ। রিয়াল মাদ্রিদের ডিফেন্স পুনর্গঠন, বার্সেলোনা ও প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কোটি টাকার দলবদল-কে-কাকে কত টাকায় দলে ভেড়ালো ইউরোপীয় ক্লাবগুলো।

বিশ্বকাপ চলাকালীন সময়েই নতুন মৌসুমের দল গোছাতে বরাবরের মতোই সবচেয়ে বেশি তৎপর ছিলো গত সিজনে ট্রফি শূন্য থাকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুধু অর্থ খরচই নয় ক্লাবের ঐতিহ্য আর ফ্লরেন্তিনোর মাস্টার মাইন্ডে, রক্ষণভাগ ও মিডফিল্ডকে শক্তিশালী করতে লস ব্লাঙ্কোসরা দলে ভিড়িয়েছে একঝাঁক তারকা।

চেলসি থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যোগ দিয়েছেন স্প্যানিশ লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া। রিয়ালে চুক্তিবদ্ধ হয়েছেন অভিজ্ঞ পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা ও ফরাসি সেন্ট্রাল ডিফেন্স তারকা ইব্রাহিমা কোনাতে। আর ১৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রিয়ালের নতুন রাইট-ব্যাক ডাচ তারকা ডেনজেল ডামফ্রিস।

আরও পড়ুন:

অন্যদিকে, আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও বসে থাকেনি বিশ্বকাপ চলাকালীন। নিজেদের আক্রমণভাগ ও স্কোয়াডে নতুন মাত্রা যোগ করতে ব্রাইটন থেকে তরুণ অ্যান্থনি গার্ডনকে চুক্তিভুক্ত করেছে কাতালুনিয়ারা। সুধু তাই নয় বুরুশিয়া ডটমুন্ড থেকে দলে ভেড়ানো হয়েছে জার্মানির তরুণ তুর্কি কারিম আদিয়ামীকে।

লা লিগার পাশাপাশি দলবদলের অর্থের খেলায় পিছিয়ে নেই ইংলিশ প্রিমিয়ার লিগও। বড় চমক দিয়ে চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় যোগ দিচ্ছেন আর্জেন্টিনার তরুণ উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচো। প্রায় ৪৩ মিলিয়ন পাউন্ড মূল্যের চুক্তিতে ধারের খেলোয়াড় হিসেবে অ্যাস্টন ভিলার জার্সিতে দেখা যাবে এই আর্জেন্টাইন সেনসেশনকে। এছাড়া ম্যানচেস্টার সিটি নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ফিতে দলে টেনেছে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে। আর তরুণ ফরোয়ার্ড মরগান রজার্সকে পেতে চেলসি খরচ করেছে রেকর্ড প্রায় ১১৭ মিলিয়ন পাউন্ড

অর্থের ঝনঝনানি আর দলবদলের সমীকরণ শেষে, সবুজ মাঠে নতুন দলের জার্সি গায়ে ফুটবলারদের ক্লাব ফুটবলের ঝলক দেখতে মুখিয়ে এখন ফুটবল বিশ্ব।

এফএস