বাম প্রান্ত থেকে বক্সে ঢুকে প্রতিপক্ষকে ড্রিবল করা, আর তারপর-অবিশ্বাস্য এক কার্ভিং রকেট শট! আর্জেন্টিনা গোলরক্ষককে পরাস্ত করে বল যখন পোস্টের ওপরের কোণায় ঢুকলো, তখনই থমকে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব।
ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে ভক্তদের ভোটে এবার টুর্নামেন্টের সেরা গোলের মুকুট উঠেছে ২৩ বছর বয়সী এই লেফটব্যাকের মাথায়। সবাইকে টপকে ২০১৮ সালে ফ্রান্সের বেঞ্জামিন পাভার পর দ্বিতীয় ফুলব্যাক হিসেবে সেরা গোলের ইতিহাস এখন কাবরালের দখলে।
আরও পড়ুন:
মাত্র তিন বছর আগে জার্মানির পঞ্চম বিভাগে খেলা কাবরাল অর্থাভাবে জানালার পর্দার বদলে পলিথিন টাঙিয়ে থাকতেন, যার স্বপ্ন ছিল বিশ্বকাপের মঞ্চে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার। অথচ তাঁর করা গোলই হয়ে রইলো পুরো বিশ্বকাপের সেরা আকর্ষণ। কাবরালের এই স্বপ্নের গোলে ভোট দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলোও
মেসির আর্জেন্টিনার জালে সেই এক দূরপাল্লার শট শুধু জালই কাঁপেনি, বিশ্বসেরার তকমা ছিনিয়ে এনে কাবরালকে বানিয়ে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের অন্যতম বড় নায়ক। স্পেন, উরুগুয়েকে আটকে দিয়ে অভিষেকেই রূপকথা লেখা কেপ ভার্দের পথচলা হয়তো আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে থেমেছে, কিন্তু কাবরালকে ফুটবল বিশ্ব স্মরণে রাখবে চিরকাল।
লড়াইয়ে দ্বিতীয় সেরা হয়েছে কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তানের এলদর সমুরদোভের গোল এবং তৃতীয় স্থান পেয়েছে মরক্কোর বিরুদ্ধে হাইতির উইলসন ইসিদোরের গোল।





