ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে প্রথমার্ধেই জোড়া গোল তুলে নেয় আল-নাসর। দ্বিতীয়ার্ধে দলের ব্যবধান বাড়ান পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স।
তবে অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের আকর্ষণ সিআরসেভেন মাঠে নামেন ৮৩ মিনিটে। বদলি হিসেবে নেমে বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার এক বাঁ-পায়ের শটে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো।
আরও পড়ুন:
৪১ বছর বয়সে এমন গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের ৯৭৭তম গোল তুলে নেন তিনি। এর মাধ্যমে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন এ কিংবদন্তি। আর টানা দ্বিতীয় জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো আল-নাসর।





