রেকর্ড ট্রান্সফারে সিটিতে মরোক্কান মিডফিল্ডার বুয়াদ্দি

মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি
ফুটবল
এখন মাঠে
0

১৮ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলের নজর কেড়েছেন মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ফরাসি ক্লাব লিল থেকে এ উদীয়মান তারকাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

বুয়াদ্দির সঙ্গে সিটির এ বড় চুক্তিটি হয়েছে সব মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডে। চুক্তিটি স্বাক্ষর হয়েছে ২০৩১ সাল পর্যন্ত , যা আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকছে। ২০২৩ সালে মাত্র ১৬ বছর তিন দিন বয়সে লিলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার।

এরপর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে স্মরণীয় জয় কিংবা লিগ আ’-সবখানেই নিজের জাত চিনিয়েছেন এ তরুণ। আলো ছড়িয়েছেন ২০২৬ বিশ্বকাপেও। ব্রাজিলের বিরুদ্ধে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্সসহ মরক্কোকে কোয়ার্টার ফাইনালে তোলার পেছনে বুয়াদ্দির ভূমিকা ছিলো অনন্য। নতুন মৌসুমে বুয়াদ্দিই হতে যাচ্ছেন সিটির মাঝমাঠের মূল শক্তিকেন্দ্র।

জেআর