প্রতিপক্ষ কোচের চোখে অপরিহার্য হামজা, দলবদলে বড় গুঞ্জন

হামজা চৌধুরী
ফুটবল
এখন মাঠে
0

হামজা চৌধুরীকে পেতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন দেখছে পূর্ব মিডল্যান্ড অঞ্চলের ক্লাবটি। আর তাতে বাংলাদেশি তারকাকে অপরিহার্য হিসেবেই বিবেচনা করছেন ডার্বির কোচ জন ইউস্টাসে।

নতুন মৌসুম খুব একটা ভালো শুরু হয়নি হামজা কিংবা লেস্টারের। তাতে অবশ্য মন নেই ডার্বি কাউন্টির। বাংলাদেশি তারকাকে লেস্টার থেকে নিজেদের দলে নিতে জোর চেষ্টাই চালিয়ে যাচ্ছে ডার্বিশায়ারের দলটি। সেপ্টেম্বরের ২ তারিখ শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দলবদলের সময়। আর তার আগেই লেস্টারের নীল থেকে ডার্বির সাদা জার্সিতে হামজাকে আনতে চায় ডার্বি কাউন্টি।

বর্তমানে লেস্টার আছে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে। আর ডার্বি কাউন্টি আছে দ্বিতীয় বিভাগে। প্রিমিয়ার লিগে ওঠার স্বপ্ন তাদের। আর সেখানেই হামজাকে চাইছেন ডার্বির কোচ জন ইউস্টাসে। বিবিসি স্পোর্টস ডার্বিকে দেয়া সাক্ষাতকারে ব্রিটিশ এই কোচ জানালেন কেন বাংলাদেশের নাম্বার এইটকে দরকার তার দলের।

আরও পড়ুন:

ইউস্টাসের ভাষ্য, হামজা এমন একজন খেলোয়াড় যিনি চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ওঠার রাস্তা ভালোভাবেই জানেন। এবং চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতাও তার রয়েছে।

ক্যারিয়ারে ইংলিশ দ্বিতীয় বিভাগে ১১৯ ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। শেফিল্ড আর লেস্টার, দুই জায়গাতেই ছিলেন নিয়মিত মুখ। একবার দলকে নিয়ে গিয়েছেন প্রিমিয়ার লিগে। আর সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় ডার্বি কাউন্টি।

জন ইউস্টাসের এমন খোলামেলা মন্তব্যের পর হামজা চৌধুরীর ডার্বি কাউন্টিতে যাওয়া অনেকটাই নিশ্চিত মনে করছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। তবে দলবদল শেষ করতে ডার্বি কাউন্টিকে এখন পাল্লা দিতে হবে সময়ের সঙ্গে।

এসএস