বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবীর মৃত্যু

অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী
এখন জনপদে
0

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) নগরীর সদর রোডে জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম অ্যাডভোকেট সজল কুমার চক্রবর্তী।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, হস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে সদর রোডের জগন্নাথ মন্দিরে যান সজল কুমার চক্রবর্তী। মন্দির থেকে বের হওয়ার পরপরই দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সজল কুমার চক্রবর্তীসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সকাল ৮টা ৫ মিনিটে আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এফএস