জোসে মরিনিওর অধীনে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুমে টানা তিন জয়ে ১০ গোল করেছে লস ব্লাঙ্কোস, হজম করেছে মাত্র দুটি।
তবে প্রতিপক্ষ বেতিস শেষ ম্যাচে লেভান্তের কাছে ৫-২ গোলে হারলেও ঘরের মাঠে তারা বরাবরই কঠিন দল। বেতিসের বিপক্ষে শেষ ১০ ম্যাচে রিয়ালের জয় মাত্র চারটি।
তাদের বিরুদ্ধে সর্বশেষ চার অ্যাওয়ে ম্যাচেও জিততে পারেনি মাদ্রিদ। তবে রিয়ালের আক্রমণভাগে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। তিন ম্যাচে চার গোল করে দারুণ শুরু করেছেন ফরাসি তারকা।
তাকে ঘিরেই বেতিসের রক্ষণ ভাঙার পরিকল্পনা মরিনিওর। অন্যদিকে আরো একবার স্পানিশ জায়ান্টদের রুখে দিয়ে চমকে দিতে চায় স্বাগতিকরা।





