ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মেয়াদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করতে যাচ্ছে হোসে মরিনিও। লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের হারের পর ইউরো মঞ্চে নিজেদের নতুন করে প্রমাণের তাগিদ লস ব্লাঙ্কোদের। কোচ হোসে মরিনিওর অধীনে পুরোনো স্মৃতিকে পেছনে ফেলে কেবল জয়ের দিকেই নজর দিতে চান কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। সেইসঙ্গে ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিন খেলোয়াড় আর্লিয়া চুয়ামেনি, থিয়াগো পিতার্চ ও এনদ্রিক।
চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি ১৫ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ গত দুই আসরে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায় এই মৌসুমে ব্যাপক রদবদল এনেছে স্কোয়াডে। পরিবর্তনের ছোঁয়া লেগেছে ডাগআউটেও।
আরও পড়ুন:
অন্যদিকে, সান সিরোতে নাপোলির বিপক্ষে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাদ্রিদে পা রেখেছে ইন্টার মিলান। যদিও প্রায় তিন দশক ধরে বার্নাব্যুতে জয়ের মুখ দেখেনি নেরাজ্জুরিরা, তবে সাবেক গুরু মরিনিওর বিপক্ষে জয়ের অদম্য সাহস নিয়েই মাঠে নামবে ক্রিস্টিয়ান কিভুর শিষ্যরা। দলটির ভরসার নাম আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।
অন্য ম্যাচে, প্রিমিয়ার লিগে টানা তিন জয়ে দুরন্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি পাড়ি জমিয়েছে পর্তুগালে। এস্তাদিও দো দ্রাগাওতে এফসি পোর্তোর মুখোমুখি হবে এনজো মারেস্কার দল। দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা রাইট-ব্যাক ম্যাথিউস নুনেস। তবে জয়ের ধারা বজায় রাখতে বাবা হওয়া তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের গোল ছন্দের ওপরই বড় ভরসা রাখছেন সিটি কোচ। আর হ্যালান্ডদের আটকে দিতে নিজেদের মতো ছক কষছে পর্তুগিজ লিগ টেবিলের শির্ষে থাকা দলটি।
ইউরোপীয় ফুটবলের এ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নতুন মৌসুমের প্রথম দিনেই কে হাসবে জয়ের হাসি-তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।
আরও পড়ুন:





