পিছিয়ে পড়েও পাঁচ গোলে জয় পেলো ইন্টার মিলান

জয় উদযাপন করছে খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
1

ইতালির সিরি আ তে উদিনাসের বিপক্ষে পিছিয়ে পড়েও ৫-৩ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে নেরাজ্জুরিরা।

ম্যাচের মাত্র ৯ আর ১৬ মিনিটে দুই গোলের লিড পায় উদিনাস। তবে প্রথমার্ধেই দুই গোল পরিশোধ করে খেলায় ফেরা ইন্টার মিলান।

আর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে থুরামের গোলে লিড নেয় ইন্টার মিলান। এরপর ৬৭ আর ৮০ মিনিটে আরো দুই গোল করে ব্যবধান ৫-২ করে নেরাজ্জুরিরা। ম্যাচের ৯০ মিনিটে এক গোল পরিশোধ করে ব্যবধান ৫-৩ করে উদিনাস।

আরও পড়ুন:

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লিডস ইউনাইটেড। এছাড়া লা লিগায় প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল বেতিস। ভিলা রিয়ালকে হারিয়েছে ২-১ গোলে।

গোলের দেখা পেয়েছেন হার্নান্দেজ ও নাথান। এই নিয়ে পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে রিয়াল বেতিস।

এফএস