নেশনস লিগের ইতালির স্কোয়াডে নতুন ৯ ফুটবলার

ইতালির ফুটবল দলের লোগো
ফুটবল
এখন মাঠে
0

নেশনস লিগের চার ম্যাচের জন্য ইতালির ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রবার্তো মানচিনি। যেখানে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নয় ফুটবলার।

দ্বিতীয় মেয়াদে ইতালির দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মানচিনি। তালিকায় আছেন মাইকেল কায়োদে, আলেসান্দ্রো রোমানো, ইসা দৌম্বিয়া, আন্তোনিও ভেরগারা ও মোহামেদ আলি জোমার মতো তরুণরা।

পাশাপাশি দলে ফিরেছেন নিকোলো ফাজিওলি ও নিকোলো জানিওলো দুজনেই ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার ডাক পেলেন।

প্রায় সাড়ে পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন রোলান্দো মান্দ্রাগোরা। মানচিনির নতুন অধ্যায়ের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর, রোমে বেলজিয়ামের বিপক্ষে। এরপর তুরস্ক, ফ্রান্স ও তুরস্কের বিপক্ষে মাঠে নামবে আজ্জুরিরা।

এসএইচ