মেসি-সুয়ারেজের গোলের পরও জয়ের খরা কাটেনি ইন্টার মায়ামির

ইন্টার মায়ামির বড় হার
ফুটবল
এখন মাঠে
0

লিওনেল মেসি, লুইস সুয়ারেজের গোলের পরও মেজর লিগ সকারে জয়ের খরা কাটাতে পারেনি ইন্টার মায়ামি। এবার সান দিয়েগো এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করলো লিওনেল মেসির দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। ১২ মিনিটে গোল করেন দ্রেয়ার। তবে ম্যাচের ২৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এটি ছিল চলতি মৌসুমে লিগে তার ২০তম গোল। এতে ১-১ গোল সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেস। তবে ৮ মিনিটের ব্যবধানে সমতা ফেনে সান দিয়েগো। নিজের দ্বিতীয় গোলটি করে সমতা ফেরান দ্রেয়ার। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

ইএ