ফিফার পরিচালনায় বড় পরিবর্তনের উদ্যোগ ইনফান্তিনোর

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফুটবল
এখন মাঠে
0

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কার্যক্রমে স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। ফিফার পরিচালনা পদ্ধতি নিয়ে একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়ে ২১১টি সদস্য সংস্থাকে চিঠি দিয়েছেন সভাপতি। যেকোনো সংস্কারের বিষয়েও আলোচনা করতে প্রস্তুত ইনফান্তিনো।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার একক সিদ্ধান্ত ও বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা- সমালোচনা। বিশেষ করে বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ পরিকল্পনা নিয়ে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফাসহ বিভিন্ন সংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে পড়ে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

আরও পড়ুন:

অংশীজনদের এমন জোরালো সমালোচনার মুখে এবার সুর নরম করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে ২১১টি সদস্য সংস্থাকে চিঠি পাঠিয়েছেন সভাপতি। তিনি জানিয়েছেন, ফিফার শাসনব্যবস্থা ও বর্তমান পরিচালনা প্রক্রিয়া নিয়ে একটি সম্পূর্ণ ও স্বাধীন পর্যালোচনা করতে তার কোনো আপত্তি নেই।

পর্যালোচনার পর যদি কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা থাকে তবে ফিফার কাঠামোতে বড় ধরনের সংস্কার আনতেও তিনি প্রস্তুত।

এফএস