প্রথম ম্যাচে অজিদের সঙ্গে ১-১ গোলে ড্র করায় দ্বিতীয় ম্যাচের আগে বেশ সতর্ক কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর নিজেদের একাদশে সাতটি পরিবর্তন এনে অনুশীলন ম্যাচ খেলেছে ব্রাজিল। টাউনসভিলে ১-১ গোলে ড্র করা ম্যাচের পর দলে এই পরিবর্তন আনেন ইতালিয়ান কোচ।
একই সঙ্গে কৌশলগত ছকেও পরিবর্তন এনে ৪-২-৩-১ ফরমেশনের পরিবর্তে থেকে ৪-৩-৩ ফরমেশনে অনুশীলন করিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচের আগে গোলরক্ষক পজিশন নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে।
অনুশীলনে শুরুতে ওতাভিওকে মূল দলে রাখা হলেও হুগো সুজা এবং মরিসকোকেও মূল দলের সাথে ঝালিয়ে নেয়া হয়েছে। প্রথম ম্যাচে ড্র করার কারণে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেছে সেলেসাওরা। একধাপ পিছিয়ে ব্রাজিল দল আছে ৬ নম্বরে।যে কারণে এই ম্যাচে জয় তুলে নিয়ে পারফরম্যান্সের পাশাপাশি র্যাংকিংয়েও ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল দল।





