এভারটন ক্লাব বিক্রির কথা ভাবছে ফ্রিডকিন গ্রুপ

এভারটন ক্লাব
ফুটবল
এখন মাঠে
0

দুই বছরেরও কম সময়ের মধ্যে এভারটন বিক্রির চিন্তা করছে ক্লাবটির বর্তমান মালিক ফ্রিডকিন গ্রুপ। ২০২৪ সালে ৪০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থের বিনিময়ে ক্লাবটির মালিকানা নিয়েছিলো যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান।

ফ্রিডকিন গ্রুপ জানিয়েছে, ক্লাবের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নতুন স্টেডিয়াম চালুর মতো গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। এবার এভারটনের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনার সময় এসেছে। তাই নতুন বিনিয়োগকারী খোঁজার পাশাপাশি নিয়ন্ত্রণকারী অংশীদারত্ব বিক্রির সম্ভাবনাও বিবেচনা করছে তারা।

আরও পড়ুন: আবারো ফিফা প্রেসিডেন্ট হচ্ছেন ইনফান্তিনো!

তবে মালিকপক্ষের সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই অসন্তোষ রয়েছে সমর্থকদের মধ্যে। দলবদলের বাজারে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে সিদ্ধান্ত এবং ক্লাব পরিচালনায় মালিকের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।

এদিকে ফ্রিডকিন গ্রুপ জানিয়েছে, এভারটনকে সঠিক পথে এগিয়ে নিতে পারবেন, এমন উপযুক্ত বিনিয়োগকারীর আগ্রহই কেবল বিবেচনা করা হবে।

এসএইচ