শুক্রবার রাতে আল ফয়সালির মুখোমুখি হয় আল নাসর। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলের জয় পায় দলটি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ক্রিস্টিয়ানোর পা থেকে। যদিও সেটি আত্মঘাতী কি না, সে প্রশ্নও উঠেছে। কারণ ফ্রি কিক শটে রোনালদো মাথা ছোঁয়ালেও, প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা স্পর্শ করে বল জালে জড়ায়।
যদিও সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি রোনালদোরই গোল। এ নিয়ে ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া থেকে মাত্র ১৮ গোল দূরে সিআরসেভেন।





