এএফসি চ্যালেঞ্জ লিগ: শেষ ম্যাচে ফর্টিস এফসির দারুণ প্রত্যাবর্তন

বাংলাদেশের ফর্টিস এফসি
ফুটবল
এখন মাঠে
0

এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে তাজিকিস্তানের রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের ফর্টিস এফসি।

কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে পিছিয়ে পড়ে ফর্টিস। পাঁচ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেগার-তাদাজের গোলরক্ষক। দশজনের দলে পরিণত হয় তাজিক ক্লাবটি। ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ফর্টিস।

৬৭ মিনিটে রাফায়েল টুডুর গোলে সমতা ফেরানোর পর, চার মিনিটের ব্যবধানে শিয়ান কাওয়াসাকির গোলে এগিয়ে যায় দলটি। ম্যাচের ৮৮ মিনিটে সুকি ইতোফুসার গোলে নিশ্চিত হয় ৩-১ ব্যবধানের জয়। তবে আল-কাদসিয়া ও এফসি গোয়ার কাছে প্রথম দুই ম্যাচে হারই কাল হয়েছে ফর্টিসের। জয় দিয়ে অভিযান শেষ করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের ক্লাবটিকে।

এএইচ