ডার ক্ল্যাসিকারে রোমাঞ্চকর ড্র বায়ার্ন-ডর্টমুন্ডের

বায়ার্ন-ডর্টমুন্ড
ফুটবল
এখন মাঠে
0

শেষ মুহূর্তের নাটকীয়তায় ডার ক্ল্যাসিকারে ২-২ গোলের ড্রয়ে শেষ হয়েছে বায়ার্ন মিউনিখ-ডটমুন্ডের লড়াই। চলতি মৌসুমে সমান আটটি করে ম্যাচ খেলে ১৮ পয়েন্ট দুই দলেরই।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বল দখলে আধিপত্য ছিলো বায়ার্নেরই। প্রথমার্ধে ১-০ গোলের লিডও পায় হ্যারি-কেইনের দল।

তবে ম্যাচের ৬০ মিনিটে গোল করে ডটমুন্ডকে সমতায় ফেরায় গিরাসি। এরপর আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ম্যাচের ৬৬ মিনিটে দলকে ২-১ গোলের লিড এনে দেন উপামেকানো। তবে ম্যাচের শেষ দিকে আবারও বরুশিয়াকে ম্যাচে ফেরায় ফ্যাবিও সিলভা।

অন্যদিকে মিলান ডার্বিতে জয় পেয়েছে এসি মিলান। ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে মাত্র চার মিনিটেই লিড পায় এসি মিলান। এর ৬ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়ানো রাবিও। তবে ম্যাচের ২২ মিনিটে এক গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেন ইন্টার মিলানের অ্যালিসান্দ্রো বাস্তনি।

কিন্ত প্রথমার্ধ শেষ হবার আগেই মোরেইরার গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয়ে এসি মিলানের। ১০ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা চারে যায়গা করে নিয়েছে এসি মিলান।

জেআর