আজ (সোমবার, ২ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে শাহরুখ-ভক্তরা অংশ নেন। তাদের কয়েকজন আবার জন্মদিনের মূল আয়োজনে যোগ দিতে ভারতের মুম্বাই সফর করেন। সেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের সঙ্গে শাহরুখ খানের জন্মদিন উদ্যাপন করেন।
মুম্বাইয়ে উদ্যাপনের অন্যতম আকর্ষণ ছিল শাহরুখের বাসভবন ‘মান্নাত’র সামনে তার আসন্ন সিনেমা ‘কিং’র নতুন গানের কাউন্টডাউন। তবে এ বছর শাহরুখ খান সরাসরি ভক্তদের সামনে উপস্থিত হননি। পরিবর্তে ভক্তদের উদ্দেশে লেখা তার একটি বিশেষ বার্তা মান্নাতের সামনে স্থাপিত বড় ডিজিটাল পর্দায় দেখানো হয়।
উল্লেখ্য, টিম শাহরুখ খান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের স্বীকৃতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্যান ক্লাব। সংগঠনটির কার্যক্রম ৪০টিরও বেশি দেশে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ শাখাও দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের একত্রিত করার পাশাপাশি আন্তর্জাতিক আয়োজনে প্রতিনিধিত্ব করে আসছে।





