ইউরোপা লিগে রাতে মাঠে নামছে মিলান, য়্যুভেন্তাস ও লেভারকুসেন

ইউরোপা লিগের কাপ
ফুটবল
এখন মাঠে
0

রাতে ইউরোপা লিগের লড়াইয়ে নামছে বেশ কিছু বড় দল। ভিন্ন ম্যাচে খেলবে এসি মিলান, য়্যুভেন্তাস, বায়ার লেভারকুসেনের মতো ক্লাবগুলো।

ঘরের মাঠ সান সিরোতে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় খেলতে নামবে চলতি আসরে তিন ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া এসি মিলান। ইতালির জায়ান্টদের প্রতিপক্ষ ফেরেঙ্কবারোস তিন ম্যাচের সবগুলোই জিতেছে।

আজ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ দলটির সামনে। রাত ২টায় আরেক ম্যাচে য়্যুভেন্তাসের বিপক্ষে খেলবে এজেড আলকামার। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে তুরিনের ওল্ড লেডিরা।

আরও পড়ুন:

একই সময় খেলবে বায়ার লেভারকুসেন। জার্মান ক্লাবটির প্রতিপক্ষ মার্শেই। এ মৌসুমে অনেকটা বিপরীত ধারায় এগোচ্ছে দুই ক্লাব।

আসরে তিন ম্যাচের সবগুলোই জিতেছে লেভারকুসেন। অন্যদিকে কোনো ম্যাচেই জয় পায়নি মার্শেই।

এসএস