রোনালদোর বিদায়ে নেইমারের ব্যতিক্রমী শ্রদ্ধা বার্তা

রোনালদো ও নেইমার
ফুটবল
এখন মাঠে
0

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকাকে শ্রদ্ধা জানাতে এবার ব্যতিক্রমী বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

দীর্ঘ কোনো লেখা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র একটি শব্দ লিখেছেন তিনি যার বাংলা অর্থ কিংবদন্তি।

৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। ২০০৩ সালে শুরু হওয়া অধ্যায়ের ইতি টানলেন ২৩৪ ম্যাচে ১৪৬ গোল নিয়ে। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড দুটিই তার দখলে।

রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালে নেশনস লিগ জেতে পর্তুগাল। অন্যদিকে নেইমারও চলতি বছরের শুরুতে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন ১৩০ ম্যাচে ৮০ গোল নিয়ে। প্রতিদ্বন্দ্বী হলেও রোনালদোর প্রতি তার এই শ্রদ্ধার বার্তা ছুঁয়েছে ফুটবলপ্রেমীদের।

এফএস