ইউরোপা লিগে মিলানের হার; পিছিয়ে পড়েও বোর্নমাউথের জয়

হারের পর এসি মিলানের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপা লিগে ঘরের মাঠে হাঙ্গেরির ফেরেঙ্কভারোশের কাছে ২-০ গোলে হেরেছে এসি মিলান। অন্যদিকে দুর্দান্ত ছন্দে রয়েছে বোর্নমাউথ। পিছিয়ে পড়েও ১০ জনের স্পার্তা প্রাগকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। আর লেচ পোজনানকে হারিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে বেনফিকা।

সান সিরোতে হতাশার রাত কাটিয়েছে এসি মিলান। লেনি জোসেফের দ্বিতীয়ার্ধের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ফেরেঙ্কভারোশ। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ ২৪-এর বাইরে রয়েছে ইতালিয়ান ক্লাবটি। দলের এমন পারফরম্যান্সে হতাশ কোচ রুবেন আমোরিম।

অন্যদিকে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক স্পার্তা প্রাগ। প্রথমার্ধে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করে দলকে এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড এব্রিমা সিংগাতেহ। এর আগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বোর্নমাউথের লুইস কুক। তবে বিরতির আগে তবিয়াস গুডাল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে সংখ্যাধিক্যের সুবিধা কাজে লাগায় বোর্নমাউথ। ৫৭ মিনিটে টাইয়লার অ্যাডামসের গোলে সমতায় ফেরে দলটি। এরপর ম্যাচের শেষ দিকে ইভানিলসনের গোলে এগিয়ে যায় সফরকারীরা। যোগ করা সময়ে রায়ানের গোলে নিশ্চিত হয় ৩-১ ব্যবধানের জয়। ইউরোপা লিগে টানা চতুর্থ জয়ে শতভাগ সাফল্য ধরে রাখল বোর্নমাউথ।

এদিকে ঘরের মাঠে লেচ পোজনানকে ৩-১ গোলে হারিয়েছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির হয়ে গোল করেন রাফা সিলভা, জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও জর্জি সুদাকভ। এই জয়ে বোর্নমাউথের সমান শতভাগ সাফল্য ধরে রেখে গোল ব্যবধানে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে বেনফিকা।

অন্যদিকে মার্সেইয়ের কাছে ১-০ গোলে হেরে প্রথম পয়েন্ট হারিয়েছে বায়ার লেভারকুসেন। আর যোগ করা সময়ে দাইচি কামাদার গোলে হফেনহাইমের সঙ্গে ১-১ ড্র করেছে ক্রিস্টাল প্যালেস। কনফারেন্স লিগে স্পেনে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে ব্রাইটন।

এসএস