সাফ চ্যাম্পিয়নশিপ: মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালে উঠতে চাইলে আজ (বুধবার, ১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জিততেই হত মালদ্বীপকে। তবে কঠিন সমীকরণ মেলাতে পারেনি তারা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে ভারত। বেশ কিছু সহজ সুযোগ মিস করে দলটি। তবে ৩৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত।

পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুহাইল বাট। ম্যাচের বাকি সময় আর কোনো দলই গোলের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ থেকে অপর দল হিসেবে নক আউটে উঠেছে পাকিস্তান।

ভারতের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় পাকিস্তান।

এসএস