আমিরাতের রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকদের বিপক্ষে ভালো ফুটবল খেলে বাংলাদেশ। তবে গোল পায়নি কোনো দলই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে আরব আমিরাতের আক্রমণের সামনে আর পেরে ওঠেনি বাংলাদেশের রক্ষণভাগ। বিরতির পর দুই গোল হজম করে মাঠ ছাড়তে হয় তাদের।
আরও পড়ুন:
এদিকে বাছাইপর্বে বাংলাদেশের চার ম্যাচে দু’টিতে হার। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে। পরের ম্যাচে ভূটানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ।
তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে খেলার আশা জাগায় বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
তবে শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে ডি ক্রুইফের শিষ্যদের।





