ইনজুরিতে জর্জরিত বার্সেলোনা এদিন মাঠে নেমেছিল দলের বড় দুই তারকা লামিন ইয়ামাল ও রাফিনিয়াকে ছাড়া। আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের ঘরের মাঠে দুশ্চিন্তা নিয়ে মাঠে নামলেও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
বার্সার হয়ে এদিন ম্যাচের আলো কেড়ে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। গোল মুখে তিন সট নিয়ে তুলে নিয়েছেন জোড়া গোল। বাকি দুই গোল এসেছে করিম আদিয়ামি ও গ্যাব্রিয়েল জেসুসের পায়ে। এ নিয়ে পাঁচ ম্যাচে হ্যান্সি ফ্লিকের দল চ্যাম্পিয়ন্স লিগে করালো ১৮ গোল । যদিও এক ম্যাচ হেরে টেবিলের চারে অবস্থান স্প্যানিশ এই ক্লাবটির।
অন্যদিকে ইংলিশ ক্লাব লিভারপুল ৩-০ গোলের জয় পেয়েছে বেলজিয়ামে। ক্লাব বার্গের বিপক্ষে ম্যাচের মাত্র ১৩ মিনিটে এগিয়ে যায় অলরেডরা। আলেকজান্ডার ইসাকের গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা ইরাওয়ালার শিষ্যরা দ্বিতীয়ার্ধে করেছে আরও দুই গোল। ম্যাচের ৭৯ মিনিটে ফ্লোরিয়ান ভিৎসে ব্যবধান দুই শূন্য করলে ৮২ মিনিটে ইসাক তুলে নিয়েছে তার জোড়া গোল। পাঁচ ম্যাচে চার জয়ে টেবিলের পাচেঁ উঠে এসেছে অলরেডরা।
আরও পড়ুন:
তবে খারাপ সময় যেন কাটছেই না আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পরীক্ষায় এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পচেত্তিনোর। পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রেড ডেভিলরা। বিরতি থেকে ফিরেই দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। দুই মিনিট পরে পায় আরও এক গোল। তবে লিড ধরে রাখতে ব্যর্থ হয় ইউনাইডেট। ৮০ মিনিটে পেনাল্টি গোলে স্কোর লাইন ২-২ করেন স্পোর্টিং সিপির লুইস সুয়ারেজ। ম্যাচের শেষ দিকে লাল কার্ডও দেখতে হয়েছে ইউরো তিলেমান্সকে।
অন্যদিকে ফরাসি ক্লাব লিল ঘরের মাঠে চমকে দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। ম্যাচের ১৫ মিনিটে বায়ার্ন এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল পরিশোধ করে লিল। তার তিন মিনিট পরে আত্বঘাতি গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।
অন্যদিকে ঘরের মাঠে হোচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ইতালিয়ান ক্লাব রোমাম বিপক্ষে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লুই এনরিকের দল।




